খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে হামলা, নিহত ১

by Fatih Work

মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

খুলনায় একজন ইউনিয়ন বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতা মামুন আহত ও তার ভগ্নিপতি ইমদাদুল হক নিহত হন।

বিজ্ঞাপন
banner

গত রোববার রাত সোয়া ৯ টার দিকে নগরীর কুয়েট রোডে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিএনপি নেতা মামুন তার অফিসে অবস্থান করছিলেন। এসময় সন্ত্রাসীরা তার অফিস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং এলোপাথাড়ি গুলি করে।

পরে আহত মামুন ও ইমদাদুল হককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222