আমানুল্লাহ নাবিল মামদুহ >>
রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ায় আগামীকাল (রবিবার) অনুষ্ঠিত হবে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবিতে এক বিশাল খতমে নবুওয়্যাত সম্মেলন। এ আয়োজন করছে সম্মিলিত খতমে নবুওয়্যাত পরিষদ, ঢাকা ৪ নং জোন।
৩৬ নিউজকে এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মুহিউদ্দিন জানান, ইনশাআল্লাহ কাল রবিবার বাদ ফজর শুরু হবে এ সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুতাকাল্লিমে ইসলাম মুহতারাম ইলিয়াস গুম্মান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আল্লামা মুফতি আজম তারিক সাহেব, এমপি, পাঞ্জাব পার্লামেন্ট, পাকিস্তান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, সভাপতি, সম্মিলিত খতমে নবুওয়্যাত পরিষদ।
প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া।
পরিচালনায় থাকবেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
আয়োজকরা জানান, সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট আলেম-উলামা ছাড়াও হাজারো তাওহিদি জনতা অংশ নেবেন ইন শা আল্লাহ।
হাআমা/
