ক্বারী সাইদুল ইসলামের ক্বিরাতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আজ সকাল ৯টায়। সকাল থেকে ঢল নামা মানুষের ভিড়ে ফজর নামাজ শেষে পুরো ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন
banner

মাওলানা কিফায়াতুল্লাহ আজহারীর উপস্থাপনায় শুরুতেই তিলাওয়াত করেন বাংলাদেশের খ্যাতনামা ক্বারী ক্বারী সাইদুল ইসলাম আসাদ। তার হৃদয়স্পর্শী ক্বিরাতে সম্মেলনস্থলে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।

এরপর নাতে রাসূল (সা.) বিষয়ক গজল পরিবেশন করেন পাকিস্তানের শিল্পী মাওলানা সাইয়েদ উসামা আজমাল। তার গজলে মাঠজুড়ে সৃষ্টি হয় আধ্যাত্মিক আবহ, উপস্থিত লাখো মানুষের কণ্ঠে মিলেমিশে ফুটে ওঠে ভালোবাসা ও ভক্তির সুর।

সমাবেশটির সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তার নেতৃত্বে আজ সারাদিন চলবে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ।

মাঠে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন দেশের শীর্ষ আলেম-ওলামা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা। আয়োজকরা জানিয়েছেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা আরও বেড়ে চলছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222