সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি পূরণের অঙ্গীকার সালাহউদ্দিনের

by hsnalmahmud@gmail.com

আমানুল্লাহ নাবিল মামদুহ >>

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি পূরণ করব ইনশআল্লাহ। আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে নিজের বক্তব্য প্রদানকালে এ ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন
banner

সম্মেলনে উপস্থিত হওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করে সালাহউদ্দিন বলেন, আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে (সম্মেলন) এসেছি। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে বিসমিল্লাহির রহমানির রহীম সংবিধানে স্থাপন করেছেন। কিন্তু আরেকটা জিনিস বহাল নাই, সেটা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। আমরা সেটা ইনশাআল্লাহ বহাল করব।’

তিনি বলেন, ‘আমরা ‍মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাহুতে বিশ্বাস করি। রাসূল সা. বলে গেছেন, আমার পরে আর কোনো নবী নাই, আমিই শেষ নবী।

এসময় তিনি বলেন, ইনশআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, এদেশের
তাহলে আপনাদের এখানে আপনাদের যত দাবিদাওয়া আছে, আমরা সেকল কানুনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপআলোচনার মাধ্যমে পূরণ করা হবে। আর এসব ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেষে তিনি বলেন, যারা রাসূলুল্লাহ সা. এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222