৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

by Fatih Work

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের যাচাই–বাছাই প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

রোববার (২২ নভেম্বর) কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “এনসিপি এককভাবে এগোবে। তবে আমাদের সংস্কার ও বিচারের অঙ্গীকারে কেউ যদি একাত্ম হতে চায়, আমরা ‘ওপেন’ আছি। অন্য কেউ আমাদের সাথে আসবে কি না—এ প্রশ্ন তাদেরকেই করা উচিত।”

পুলিশ সংস্কার প্রসঙ্গে নাহিদ বলেন, এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তার মতে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আরও ঘনিষ্ঠ যোগাযোগ, সংলাপ এবং মতবিনিময় প্রয়োজন। এসব প্রক্রিয়া অনুসরণ করা গেলে ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপির ভেতরে টানাপড়েন চলছে—এমন সংবাদকে তিনি ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন। নাহিদের ভাষায়, “এ ধরনের নিউজ এনসিপিকে ফ্রেমিং করার চেষ্টা। দল হিসেবে আমরা দীর্ঘমেয়াদি লক্ষ্য ও জনগণের প্রতি কমিটমেন্ট নিয়েই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেব।”

সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সময়ে তরুণদের ভূমিকার প্রশংসা করেন এবং পরিবর্তনের প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে এগিয়ে যায়—সে আশা ব্যক্ত করেন। নাহিদ জানান, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এনসিপির সুদূরপ্রসারী ভিশনে ভুটানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222