পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি

by naymurbd1999@gmail.com

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ‘ফোরম্যান (কারিগরি)’ পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র—

  • লিখিত (MCQ) পরীক্ষা: ২৮ নভেম্বর ২০২৫, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ পরীক্ষার কেন্দ্র রাজধানীর কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯
  • লিখিত পরীক্ষা (রচনামূলক): ২৯ নভেম্বর ২০২৫, বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র: প্রশিক্ষণ একাডেমি ভবন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯। লিখিত (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন।
  • মৌখিক পরীক্ষা: ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪টা থেকে। মৌখিক পরীক্ষার কেন্দ্র: সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন)-এর অফিস কক্ষ, সদর দপ্তর ভবন (৩য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন।

    প্রার্থীদের প্রতি নির্দেশনা—

    ১. প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

    ২. পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।

    ৩. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

    ৪. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

    টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222