পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ জন নিয়োগ

by Fatih Work

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) কর্তৃক নিবন্ধিত বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১ হাজার ৩৫ জন প্রার্থীকে এই পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ সরাসরি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গ্রামীণ জনপদে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এই বড় নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

এক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

যেহেতু পদটি মাঠপর্যায়ের কারিগরি কাজের সঙ্গে সম্পৃক্ত, তাই প্রার্থীদের বিশেষ শারীরিক যোগ্যতার শর্ত দেওয়া হয়েছে। পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এছাড়া শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। শরীরচর্চামূলক কাজে পারদর্শী প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আবেদনের বয়সসীমা ১৯ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিকভাবে অন-প্রবেশনকালীন সময়ে ১৫ হাজার ৫০০ টাকা বেতন প্রদান করা হবে এবং এই মেয়াদ শেষে বেতন হবে ১৬ হাজার ৬০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) এ-ফোর সাইজের কাগজে ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনের সাথে ২০০ টাকার পোস্টাল অর্ডার বা পে-অর্ডার যুক্ত করে নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর জমা দিতে হবে।

নিয়োগের শর্তানুযায়ী, প্রথমে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এমসিকিউ ও পরবর্তীতে রচনামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শেষে বিভিন্ন সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ৯টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিস্তারিত তথ্য ও কেন্দ্রের তালিকা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সমিতির নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222