শেখ হাসিনার সম্পদের লোভ আছে: বিচারক

by amirulislamluqman20@gmail.com

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা ৩টি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে। উনি বরাদ্দ না চাইলে কাগজ ছুড়ে ফেলতে পারতেন। প্লট না নিতে পারতেন। উনার লিগাল অ্যাডভাইজার, ল মিনিস্টার আছে। তাদের দিয়ে মানা করতে পারতেন। কিন্তু তিনি পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। এক্ষেত্রে রাজউক, গৃহায়ন মন্ত্রণালয় ও শেখ হাসিনা অপরাধ করেছেন। তিনি প্রতারণা করেছেন।

আদালত প্রশ্ন রেখে বলেন, ৪ বার ক্ষমতায় থাকার পরও কেন শেখ হাসিনাকে টাকা-সম্পত্তি এভাবে প্রতারণা করে নিতে হবে? এ সময় আদালত আরও বলেন, শেখ হাসিনা কোটা ব্যবস্থার অপব্যবহার না করলে দেশের সাধারণ নাগরিকরা প্লট পেতেন। তিনি সাধারণ নাগরিকের অধিকার খর্ব করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222