বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করবেন না : ইউনুছ আহমাদ

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনজীবনকে আরো দুর্বিষহ করে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেছেন, জনজীবন আর্থিকচাপে অতিষ্ঠ হয়ে আছে। দ্রব্যমূল্য বেড়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যদিনের খরচ বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়ে নাই। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনজীবনকে আরো দুর্বিষহ করে তোলা যাবে না।

৫ মে, মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে অধ্যক্ষ ইউনুছ আহমদ এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিদ্যুৎখাতে পদ্ধতিগত অপচয় অনেক বেশি। নীতিগত ভুলের কারণে বিদ্যুতখাতে সরকারের অহেতুক ব্যয় আকাশচুম্বী। সরকারের নীতিগত ও পদ্ধতিগত ব্যর্থতার দায় জনগনের ওপরে চাপানো যাবে না। আমরা সরকারকে বলবো, বিদ্যুৎখাতে নীতি সংস্কার করুন, ব্যবস্থাপনাগত দুর্বলতা দুর করুন। সরকারের আয় বৃদ্ধির জন্য রাজস্ব আদায়ে মনোযোগী হোন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান,মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, নুরুল করীম আকরাম, মনসুর আহমদ সাকী, লোকমান হোসাইন জাফরী, মুফতি নুরুন্নবী, কেএম শরীয়াতুল্লাহ, এডভোকেট বরকত উল্লাহ লতীফ ও শেখ ফজলুল করীম মারুফ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222