শায়খে লক্ষিপুরীকে দেখতে হাসপাতালে এমপি মুফতি আবুল হাসান

by Abid

সিলেটের প্রবীণ আলিম আল্লামা মুহাম্মাদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে গিয়েছেন সিলেট-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এ সময় তাঁর সাথে ছিলেন বিশিষ্ট গবেষক ও আলিম মুফতি রেজাউল কারীম আবরার। গত কিছুকাল ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে প্রবীণ এই আলিম ঢাকা ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালে অবস্থানকালে মুফতি আবুল হাসান চিকিৎসকদের সঙ্গে শায়খে লক্ষিপুরীর চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করেন। তিনি অসুস্থ এই বুজুর্গের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। মুফতি আবুল হাসান বলেন, শায়খে লক্ষিপুরী সিলেটের দ্বীনি অঙ্গনের এক বটবৃক্ষ। তাঁর মতো আলেমে দ্বীনের ছায়া জাতির জন্য অত্যন্ত জরুরি। তিনি দেশের সর্বস্তরের তৌহিদী জনতাকে এই মহান ব্যক্তিত্বের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222