শাপলা ট্রাজেডি নিয়ে জাতীয় ইমাম পরিষদের সেমিনার ও দোয়া

by hsnalmahmud@gmail.com

২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঐতিহাসিক ৫ই মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ মে ২০২৬) খুলনার এম ইউ মিলনায়তনে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগর শাখা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

বিজ্ঞাপন
banner

তিনি তার বক্তব্যে বলেন, ৫ মে শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা থেকে শিক্ষা নেওয়া জরুরি। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেন ও শাপলা ট্রাজেডিতে হতাহতদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আলেম সমাজ সবসময়ই দেশের কল্যাণ, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে কাজ করেন কিন্তু ইসলাম বিদ্বেষী মহল তা বুঝতে সক্ষম হয় না।

অনুষ্ঠানে মুফতী মাসিহুর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী আবদুর রহমান, মাওলানা আবদুল্লাহ আল মামুনসহ আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ২০১৩ সনে শাপলা চত্বরে নিহত শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222