খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া কর্মসূচি ঘোষণা

by Fatih Work

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সারা দেশে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। একই সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মেডিক্যাল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া।

গত রবিবার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222