পাকিস্তানকে শক্তি নয়, আলোচনাকে অগ্রাধিকার দিতে আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর

by hsnalmahmud@gmail.com

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নরওয়ের আফগানিস্তান বিষয়ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পার আলবার্ট ইলসাসকে জানিয়েছেন যে, ইমারাতে ইসলামিয়া পাকিস্তানসহ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং ইসলামাবাদ আলোচনাকে শক্তির ব্যবহারের চেয়ে বেশি গুরুত্ব দেবে—এমন প্রত্যাশা করে।

বৃহস্পতিবার কাবুলে অনুষ্ঠিত এ বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বিষয় ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান এবং বৃহত্তর অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
banner

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নরওয়ের এ কূটনীতিক সম্প্রতি কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের কথিত বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেন এবং নরওয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি আফগান কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষই ইতিবাচক সহযোগিতার প্রয়োজনীয়তা এবং পাকিস্তান থেকে ফিরতি শরণার্থীদের চ্যালেঞ্জসমূহ যৌথভাবে মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

গত মঙ্গলবার পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত এবং চারজন আহত হওয়ার ঘটনায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে—এ অভিযোগ তোলে ইমারাতে ইসলামিয়া। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ : আতাউল্লাহ নাবহান 

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222