আফগানে প্রশাসনিক নথি ব্যবস্থাপনায় চালু হচ্ছে নতুন ইলেকট্রনিক সিস্টেম

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে দেশটির অর্থনৈতিক কমিশনের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কাবুলের মারমারা প্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে আমিরাতি প্রতিষ্ঠানগুলোর চিঠিপত্র ও প্রশাসনিক নথি ব্যবস্থাপনার জন্য একটি নতুন ইলেকট্রনিক সিস্টেম অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পর্যায়ক্রমে এই সিস্টেম বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধাপে ধাপে এটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই ইলেকট্রনিক সিস্টেম বাস্তবায়িত হলে আমিরাতি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, গতি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই ব্যবস্থা চালুর মাধ্যমে জালিয়াতি, দুর্নীতি ও প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোর নথি সংরক্ষণ ও আদান-প্রদানের প্রক্রিয়া আরও আধুনিক ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: টোলো নিউজ

অনুবাদ: আমানুল্লাহ নাবিল

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222