বাউল আবুলের শাস্তি দাবিতে বায়তুল মোকাররমে শুক্রবার হেফাজতের বিক্ষোভ সমাবেশ

by hsnalmahmud@gmail.com

বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভমিছিলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর (পল্টন জোন)।

আগামী ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বক্তারা কুরআন-সুন্নাহ অবমাননার বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরবেন এবং আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন।

হেফাজতে ইসলাম জানায়, ঈমান-আক্বীদার বিরুদ্ধে যেকোনো ধৃষ্টতার মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো সময়ের দাবি। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222