জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের খ্যাতনামা আলেম ও ফকীহ মুফতি মিজানুর রহমান সাঈদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাইয়ে চলমান অগ্রহায়ণ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নতুন সভাপতির নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

এ সংগঠনের পূর্ববর্তী সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী গত ১১ নভেম্বর ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর পদটি শূন্য হয়ে গেলে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। অবশেষে পীর সাহেব চরমোনাই মুফতি মিজানুর রহমান সাঈদকে দায়িত্ব দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন। বর্তমানে সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন তরুণ আলেম মুফতি রেজাউল কারীম আবরার।

মুফতি মিজানুর রহমান সাঈদ দীর্ঘদিন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি ‘শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠা করেন। তিনি আল-মাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, উত্তরা, ঢাকার শাইখুল হাদিস ছাড়াও দেশে-বিদেশের বেশ কয়েকটি দীনি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222