ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের

by Fatih Work

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদক পাচারকারীদের আটকাতে স্থল অভিযান শুরু করবে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন, পাচারকারীরা এখন সমুদ্রপথ ব্যবহার করতে চাইছে না। আমরা এবার তাদের স্থলপথেও থামাতে শুরু করব, এবং এ সম্পর্কিত অপারেশন খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন
banner

তবে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় ট্রাম্পের এই বক্তব্যের তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভাবছে, যাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবৈধ মাদক বাণিজ্য দমন করা যায়। যদিও মাদুরো এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে অন্তত ২১টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়িয়ে ক্যারিবিয়ান অঞ্চলে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। রয়টার্স ৪ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ভেনেজুয়েলা-সংক্রান্ত অভিযানের নতুন ধাপ শুরু করতে প্রস্তুত।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222