ভ্যাটিকানের প্রধান পোপ লিও তার সরকারি সফরের অংশ হিসেবে তুরস্কের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদ পরিদর্শন করেছেন।
পোপ তার প্রতিনিধি দলসহ মসজিদটি ঘুরে দেখেন। এই মসজিদটি ৬ মিনারবিশিষ্ট প্রথম অটোমান মসজিদ হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত।
পরিদর্শনকালে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়, ইস্তাম্বুলের মুফতি ইমারুল্লাহ তানজিল এবং মসজিদের কর্মকর্তারা পোপের সঙ্গে ছিলেন।
মসজিদের মোয়াজ্জিন পোপ লিওকে মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর আমন্ত্রণে পোপ লিও তার প্রথম সরকারি বিদেশ সফরে তুরস্কের পৌঁছান। আগমনে তিনি বিশ্ব শান্তির গুরুত্ব তুলে ধরে বলেন, তার এই সফর মানবতার শান্তির বার্তা আরও জোরালোভাবে বিশ্বে পৌঁছে দেবে বলে তিনি আশা করেন।
পোপের সঙ্গে ভ্যাটিকান সিটির আরও শীর্ষ কর্মকর্তারা সফরটিতে অংশ নিয়েছেন।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
