তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার

by Fatih Work

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনেই ট্রাভেল পাস ইস্যু করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তৌহিদ হোসেন বলেন, সরকার জানে না—তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকে দিতে পারে, সেটিও অস্বাভাবিক নয়।

তিনি আরও জানান,

যদি কেউ দেশে ফিরতে চান এবং তাঁর পাসপোর্ট না থাকে, তাহলে একবারের জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়—এটি একদিনেই ইস্যু করা সম্ভব। এতে কোনো দীর্ঘ সময় লাগে না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী দেশ ভারত তার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে। আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে কার্যকরী সম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন—এ তথ্য তারা জানেন, তবে এ বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। তাঁকে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা–দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাঁকে দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাওয়ার বিষয়টি বাংলাদেশের প্রত্যাশা বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222