ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দরে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন ‘আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড’-এর একটি কর্কশিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানার গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিক পক্ষ।
স্থানীয়রা জানায়, “নারায়ণগঞ্জের বন্দরে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন ‘আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড’-এর একটি কর্কশিট তৈরির কারখানা ও গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় শ্রমিকরা কারখানার ভিতরে কাজ করছিলেন।”
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত পরে বলা যাবে।”
অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, “কর্কশিট দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, তবে দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”
এমএআর/
