দীর্ঘ ১১ বছর পর চাটমোহরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডলের।

বিজ্ঞাপন
banner

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে পাবনার চাটমোহর থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে আসামিকে আটক করে হয়। গ্রেপ্তার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।

জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন সাজা দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন মানিক।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর এসআই আওলাদ হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে বুধবার রাতে আটক করে। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, “ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যান। দীর্ঘদিন তিনি পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন। অবশেষে তাকে আটক করা হয়েছে।” বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222