ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

সংঘর্ষের সময় ঢাকা কলেজের বিজয় ৭১ ও শঙ্খনীল নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক শান্তিচুক্তি হয়। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেন তারা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222