নিজেদের অঙ্গীকার ভঙ্গ করে খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

by amirulislamluqman20@gmail.com

নভেম্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না তারা। কিন্তু সেই কথা রাখেনি দলটি। খালেদা জিয়ার ১টি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি।

গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এরপর ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন, খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি প্রার্থী দেবে না। এমন ঘোষণায় দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল। কিন্তু নির্বাচনের তফশিল ঘোষণার আগমুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি।

বিজ্ঞাপন
banner

বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দিনাজপুর-৩ আসনও রয়েছে। সেখানে তাদের প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক। আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222