কানাডার মিসিসাগা শহরে ২৫ বছর বয়সী এক ভারতীয় যুবককে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সামনে অশালীন আচরণ করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, যুবকটি দীর্ঘদিন ধরে নানা ক্লিনিকে ভুয়া চিকিৎসাজনিত সমস্যার অজুহাতে যাতায়াত করছিল। চেকআপের সময় সে নারী চিকিৎসক ও অন্যান্য কর্মীদের হয়রানি করত।
অভিযোগ রয়েছে, সে মাঝে মাঝে ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে ‘আকাশ দীপ সিংহ’ নামেও পরিচয় দিত। গত কয়েক মাসে শহরের বিভিন্ন স্থানে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈভব নামের ওই যুবককে ৪ ডিসেম্বর আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
তার বিরুদ্ধে জনসমক্ষে অশালীন আচরণ, সুবিধা নেওয়ার উদ্দেশ্যে পরিচয় জালিয়াতি এবং ভুয়া পরিচয়পত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
