অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই হামলা সংঘটিত হয়। হামলার পর সিডনি শহরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, সন্ধ্যা ৬টার পর হঠাৎ বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌঁড়াতে থাকেন। প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে ১ বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা যায়।
এআইএল/
