ইরান চুক্তিতে রাজি না হলে আবার যুদ্ধ শুরু করব : পিট হেগসেথ

by hsnalmahmud@gmail.com

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তিতে রাজি না হয়, তবে মার্কিন বাহিনী আবারও দেশটিতে সরাসরি যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হেগসেথ জানিয়েছেন, ইরানকে চুক্তিতে বাধ্য করতে হরমুজ প্রণালিসহ সমুদ্রপথে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে। যতদিন প্রয়োজন হবে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর এই নৌ-অবরোধ বজায় রাখবে। মূলত ইরানের অর্থনৈতিক ও সামরিক সরবরাহ পথ পুরোপুরি বিচ্ছিন্ন রাখাই ওয়াশিংটনের বর্তমান লক্ষ্য।

বিজ্ঞাপন
banner

ইরানের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারি রয়েছে দাবি করে হেগসেথ বলেন, ইরান বর্তমানে তাদের কোন কোন সামরিক সরঞ্জাম ও সম্পদ সরিয়ে নিচ্ছে বা সরিয়ে ফেলছে, তার সব তথ্যই ওয়াশিংটনের কাছে রয়েছে। তেহরানের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি।

হরমুজ প্রণালিতে নৌ-যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে হেগসেথ একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, ইরান এখন আর কোনো কার্যকর নৌ-বাহিনীর মালিক নয়, যার ফলে ওই অঞ্চলের সমুদ্রপথ এখন সম্পূর্ণভাবে মার্কিন নৌ-বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌ-শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় এখন পুরো ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র।

ধারণা করা হচ্ছে, হেগসেথের এই বক্তব্য ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। একদিকে আলোচনার টেবিল খোলা রাখা, অন্যদিকে সামরিক ও নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে কোণঠাসা করাই এখন পেন্টাগনের মূল রণকৌশল হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222