এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের নির্দেশনা ও তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষার্থীরা কেন্দ্রে নির্দিষ্ট কিছু মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং সাধারণ কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে। এর মধ্যে রয়েছে—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ,

বোর্ডের আদেশে আরও বলা হয়, এই সায়েন্টিফিক মডেলগুলো ছাড়াও শিক্ষার্থীরা চাইলে যেকোনো সাধারণ (নরমাল) ক্যালকুলেটরও পরীক্ষায় ব্যবহার করতে পারবে।

এছাড়া, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222