রাবি হল সংসদের জিএসকে লাঞ্ছিতের অভিযোগ, অস্বীকার করলেন রাকসু জিএস

by naymur bd1999

মো. রেজওয়ান, (রাবি প্রতিনিধি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহিদকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন শহিদ। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাকসু জিএস।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে নুরুল ইসলাম শহিদ দাবি করেন, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে তিনি কয়েকজন শিক্ষার্থীসহ হবিবুর রহমান হল মাঠে যান। খেলার সময় রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ ও হল সংসদের জিএস আশিক শিকদারের আহ্বানে তিনি এলইডি স্ক্রিনের পাশে নির্ধারিত স্থানে বসেন।

তাঁর অভিযোগ, কিছুক্ষণ পর রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ও সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ সামি সেখানে এসে তাঁকে সরে যেতে বলেন। কারণ জানতে চাইলে তাঁর গেঞ্জির কলার ধরে টানাটানি করা হয় এবং পরে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হয়।

শহিদ আরও জানান, পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ভিপি ঘটনাস্থলে ফিরে এলে তিনি ভবিষ্যতে রাকসুর কার্যক্রমে অংশগ্রহণে অনাগ্রহের কথা জানান।

ঘটনাস্থলে উপস্থিত রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নূন বলেন, তিনি ঘটনাস্থলে থাকলেও শব্দের কারণে পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারেননি। তাঁর কাছে বিষয়টি তখন ছোটখাটো ঝামেলা মনে হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন।

তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, আয়োজনে শৃঙ্খলা বজায় রাখা এবং পেছনে বসা শিক্ষার্থীদের খেলা দেখার সুবিধার জন্য তিনি দায়িত্ব পালন করছিলেন। শহিদকে অন্য পাশে গিয়ে বসার অনুরোধ করা হয়েছিল। আম্মারের দাবি, তিনি কাউকে স্পর্শ করেননি বা কোনো ধরনের শারীরিক আচরণ করেননি। বরং পরিস্থিতি উত্তপ্ত না করতে তিনি সংযত ছিলেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222