বিজয় দিবসে ‘এয়ার শো’ দেখতে পুরাতন বিমানবন্দরে মানুষের ঢল

by Fatih Work

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে মানুষের ঢল নেমেছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই বিমানবন্দর এলাকায় দর্শনার্থীর ভিড় লক্ষ করা যায়।

বিজ্ঞাপন
banner

দেখা গেছে, পুরাতন বিমানবন্দরের প্রবেশপথে দীর্ঘ সারি তৈরি হয়েছে। নিরাপত্তা তল্লাশির পর দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। হাজারো মানুষ এয়ার শো দেখতে বিমানবন্দর চত্বরে প্রবেশ করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222