হাদির আরও একটি সার্জারি প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর

by Abid

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিপূর্ণ।

সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই হাদিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মঙ্গলবার পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর চিকিৎসকরা জানান, তার আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হবে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সে ধরনের বড় সার্জারির জন্য উপযোগী নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে পূর্বপ্রস্তুতি অনুযায়ী তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছেই দ্রুত তাকে ভর্তি করে বিস্তারিত চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।

হাদির চিকিৎসার সার্বিক তদারকির জন্য তার সঙ্গে রয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222