সংসদে কওমি আলেম-ওলামাদের জন্য বাজেট বরাদ্দ চাইলেন মুফতি মুহাম্মদুল্লাহ

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেছেন, বিএনপির সূচনা থেকেই এ দেশের কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল। এখনো আছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

মুফতি মুহাম্মদুল্লাহ আরো বলেন, বিগত সময়ে কওমি ঘরানার মানুষদের জন্য বরাদ্দের কোনো কথা কখনো আসেনি। এবার আমারা ভেবেছিলাম, বিএনপি যেহেত ইসলামপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। তারা নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্গনকেও বরাদ্দের মধ্যে আনবে। কিন্তু কওমি ঘরানার আলেম-ওলামা ও সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহণের মানুষ মনে করে সেটা আমার বুঝে আসে না।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত মসজিলের এমপি কওমি ঘরানার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের জন্য বাজেটে বরাদ্দ দাবি করেছেন।

এর আগে সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আমি পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি। সেখানে মাথা ঝুঁকিয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টা কি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ করছি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222