কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

by Abid

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশিত হয়নি ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে প্রথম আলো কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকাটির ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, আগের রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ফলে স্বাভাবিক দাপ্তরিক ও কারিগরি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। সে কারণে শুক্রবার প্রথম আলোর ছাপা সংস্করণ প্রকাশ করা যায়নি। একই সঙ্গে অনলাইন সংস্করণও সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বার্তায় আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পাঠকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত কারিগরি অবকাঠামো যত দ্রুত সম্ভব মেরামত করে অনলাইন ও মুদ্রিত উভয় সংস্করণের প্রকাশ পুনরায় শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পাঠকদের সহযোগিতাও কামনা করা হয়।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে একদল লোক প্রথমে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা চালায়। হামলার সময় দুটি অফিসেই ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় অনেক সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হন বলে জানা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222