আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি সুকান্ত গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পলাতক আসামি সুকান্তকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বান্দরবান সদর থানার নীলাচল যৌথ খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুকান্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার প্রদীপ দত্তের ছেলে। চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222