সাভারের পরিত্যাক্ত কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া মরদেহ উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, দুপুরের দিকে স্থানীয়রা কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, “নিহত ব্যক্তির শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচন ধরেছে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও জ্যাকেট ছিল। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।” তিনি আরো বলেন, “এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222