স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

by amirulislamluqman20@gmail.com

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হাদি হত্যাকারীকে ১ সপ্তাহেও গ্রেপ্তার না করতে পারার তীব্র নিন্দা জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত ও পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানিয়েছেন।

আজ শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার সময় পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন না দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান।

জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হাদির আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চান। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। হাদির বড় ভাইও বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222