জাভেদ আখতারের সঙ্গে বিতর্ক: মুফতি শামাইল নদভির ভূয়সী প্রশংসা সাকলাইন মুশতাকের

by Fatih Work

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক ভারতের মুফতি শামাইল নদভি ও বিতর্কিত লেখক-চিত্রনাট্যকার জাভেদ আখতারের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক এক বিতর্ক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। আল্লাহর অস্তিত্ব আছে কি না- বিষয়ে মুফতি শামাইল নদভি জাভেদ আখতারকে বিতর্কে পরাজিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক বার্তায় পাকিস্তানের সাকলাইন মুশতাক ভারতের মুফতি শামাইল নদভির ইসলামি জ্ঞান, যুক্তি ও প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন
banner

পোস্টে তিনি লেখেন, ‘আমি মুফতি শামাইল নদভি ও জাভেদ আখতারের মধ্যকার বিতর্কটি দেখেছি। মুফতি সাহেব, আপনি সত্যিই একজন মহান মানুষ। আপনার জ্ঞান, যুক্তি ও প্রজ্ঞা প্রশংসার যোগ্য। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং নিজের হেফাজতে রাখুন।’

তিনি আরও বলেন, স্রষ্টার অস্তিত্ব বিষয়ে মুফতি শামাইল নদভির ব্যাখ্যা ছিল অত্যন্ত গভীর, যুক্তিযুক্ত ও চিন্তাকে নাড়া দেওয়ার মতো। তার মতে, বিষয়টি অত্যন্ত শালীন ও মার্জিত ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ।

সাকলাইন মুশতাক মন্তব্য করেন, ‘জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যদি আমরা সবাই এমন শান্ত পরিবেশে, এক কাপ কফির সঙ্গে আলোচনা করতে পারি, তাহলে পৃথিবী নিঃসন্দেহে আরও সুন্দর একটি জায়গা হয়ে উঠতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি মুফতি শামাইল নদভি ও বিতর্কিত নাট্যকার জাভেদ আখতারের মধ্যে একটি আলোচিত বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের মূল বিষয় ছিল,‘খোদার অস্তিত্ব আছে কি না’। এ বিতর্কে মুফতি শামাইল নদভি তার যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। জাভেদ আখতারকে ভয়াবহভাবে পরাজিত করেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222