বন্দরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পঞ্চম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর আকলিমা আক্তার আলিফা (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রী দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার মো. আলীর মেয়ে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, রোববার দুপুরের পর থেকে আকলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার ভোরে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় একটি কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, “নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222