হাসপাতালে মাকে দেখে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন তারেক রহমান

by amirulislamluqman20@gmail.com

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এভারকেয়ারে চিকিৎসাধীন মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এরপর তিনি সরাসরি ৩০০ ফিটে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন তিনি এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

সংবর্ধনা অনুষ্ঠানের কারণে সৃষ্ট অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমর্থন করেন না।

তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহার করে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222