তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি সংগঠন হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হামাসের প্রতিনিধিদল চুক্তির সব শর্ত পুরোপুরি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, হামাস প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন এবং এসব বিষয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
এছাড়া বৈঠকে গাজায় মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। হামাসের প্রতিনিধিদল গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন।
তারা জানান, সেখানে জরুরি ভিত্তিতে ওষুধ, জ্বালানি এবং আবাসন সুবিধার তীব্র প্রয়োজন রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
অনুবাদ: আমিরুল ইসলামল লুকমান
এআইএল/
