সুনামগঞ্জে সীমান্তে ইলেকট্রিক ডিটনেটর বিস্ফোরক উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক (ইলেকট্রিক ডিটনেটর) উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

বিজিবি জানায়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ও নাশকতার উদ্দেশে এসব বিস্ফোরক আমদানি করা হতে পারে। তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে পলিথিনে মোড়ানো ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলাধীন চারাগাঁও সীমান্ত থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222