৬ সহকারী পুলিশ সুপারকে অপসারণ

by amirulislamluqman20@gmail.com

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ জন সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আপসারিত পুলিশ কর্মকর্তারা হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মাহমুদল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের বর্ণিত এই ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222