খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল

by naymurbd1999@gmail.com

খালেদা জিয়ার জানাজার কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট র‍্যাম্প বন্ধ রাখা হয়েছে। জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিরা র‍্যাম্পে নামার জায়গায় গাড়ি রেখে হেঁটে রওনা দেন। 

বিজ্ঞাপন
banner

বিজয় সরণিতে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আসা মানুষের ঢল। আজ বুধবার বেলা একটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

বেলা সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন। তাঁদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা থেকে এসেছেন।

বেলা দুইটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222