খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

by Abid

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ জানাজার নামাজ আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে পরিবারের পক্ষ থেকে ও দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় যুক্তরাজ্যের হাইকমিশনারসহ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ মোট ৩২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে বুধবার সকাল ১১টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয় খালেদা জিয়ার লাশ। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী লাল-সবুজ জাতীয় পতাকায় আচ্ছাদিত ফ্রিজার ভ্যানে করে মরদেহ বহন করা হয়। সকাল ১১টার দিকে গুলশানে তারেক রহমানের বাসা থেকে মরদেহবাহী ভ্যানটি যাত্রা শুরু করে। তারও আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে নেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির জটিলতা ছাড়াও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222