পুরস্কার প্রাপ্তদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এ পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পদক তুলে দেন তিনি।

বিজ্ঞাপন
banner

তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ:

মুক্তিযুদ্ধ : মরণোত্তর সম্মাননা পাচ্ছেন মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

বিজ্ঞান ও প্রযুক্তি : অধ্যাপক ড. জহুরুল করিম।

চিকিৎসাবিদ্যা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন বশির আহমেদ।

সাহিত্য : ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।

ক্রীড়া : জোবেরা রহমান লিনু।

সমাজসেবা/জনসেবা : ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মাহেরীন চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

গবেষণা ও প্রশিক্ষণ : মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

জনপ্রশাসন : কাজী ফজলুর রহমান (মরণোত্তর)

পল্লী উন্নয়ন : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

পরিবেশ সংরক্ষণ : আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222