ব্রাজিলের বিশ্বকাপ একাদশে নেইমার নেই

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: পৃথিবীর ফুটবলের ঈশ্বর ব্রাজিলের বিশ্বকাপ একাদশে নেইমার নেই। চোটের কারণে নেইমার জুনিয়রকে বাদ দিয়েই পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শুরুর একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল শিবিরে নেইমারের ফেরার ব্যাপারে এখনও রয়েছে স্পষ্ট আশাবাদ।

শনিবার (৩০ মে) রিও ডি জেনিরোর কাছে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা করেন আনচেলত্তি। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, চোটের কারণে এই ম্যাচে নেইমারকে রাখা হয়নি।

বিজ্ঞাপন
banner

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এটিই ব্রাজিলের ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ।

কোচ জানিয়েছেন, নেইমারের চোট নিয়ে উদ্বেগ নেই। কোচিং স্টাফের বিশ্বাস, বিশ্বকাপের শুরু থেকেই তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে কিংবা তার পরের ম্যাচে নেইমার মাঠে নামতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আনচেলত্তি আরও জানান, বর্তমান ২৬ সদস্যের স্কোয়াডে এখন কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিয়েই তিনি এগোতে চান।

তিনি বলেন, ‘এই ম্যাচটি আমাদের সমর্থক এবং মারাকানা স্টেডিয়ামকে বিদায় জানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222