বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব

by Masudul Kadir

প্রথম ৪ দিন বৃষ্টি না এলেও সিলেট টেস্ট পঞ্চম দিন এসে পড়ল বৃষ্টি বাধার মুখে। আলোচিত এই টেস্টের সবচেয়ে রোমাঞ্চকর দিনটিতেই খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। জানা গেছে কখন শুরু হবে খেলা।ৎ

বৃষ্টি এরই মধ্যে অবশ্য থেমে গেছে। তবে মাঠকর্মীরা এখনও মাঠ প্রস্তুত করে তুলতে পারেননি। তাদের কঠোর পরিশ্রমে কিছুক্ষণের মধ্যেই অবশ্য মাঠ প্রস্তুত হয়ে যাবে। এই প্রতিবেদন লেখার সময় ঘড়ির কাঁটায় ৯টা বেজে ৫০ মিনিট। খেলা শুরু হওয়ার কথা ছিল ১০টায়।

বিজ্ঞাপন
banner

তবে মাঠ প্রস্তুতে কিছুটা সময় ক্ষেপণ হওয়ায় খেলা শুরু হবে ১৫ মিনিট দেরিতে, অর্থাৎ সকাল সোয়া দশটায়।

তার আগে আপাতত পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ-পাকিস্তান সিলেট টেস্ট। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রান তাড়া করতে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। তবে রিজওয়ান-শানরা সাহস করে সেদিকেই এগোচ্ছেন। যদিও পঞ্চম দিন আর ৩ উইকেট তুলে নিতে পারলেই জিতে যাবে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।

শান মাসুদের ৭১, বাবর আজমের ৪৭, আঘা সালমানের ৭১ রানের ইনিংসে পাকিস্তান দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। তবে সবচেয়ে বেশি ভুগিয়েছেন রিজওয়ান। ষষ্ঠ উইকেটে সালমানকে নিয়ে রিজওয়ানের ১৩৪ রানের জুটিই জয়ের স্বপ্ন দেখায় পাকিস্তানকে।

সালমান বিদায় নেওয়ার পরপর হাসান আলীকেও ফেরান তাইজুল। তবে ১৩৪ বলে ৭৫ রানে অপরাজিত রিজওয়ান এখনও হুমকি হয়ে ক্রিজে রয়ে গেছেন। ৮৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩১৬, ৭ উইকেটে। বাংলাদেশের হয়ে তাইজুল পেয়েছেন ৪ উইকেট। পাকিস্তানের লক্ষ্য ৪৩৭ রান- জিতলে যা হবে রান তাড়ার বিশ্বরেকর্ড।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222