স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমপি মুফতি আবুল হাসানের সাক্ষাৎ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: মাদকদ্রব্যের অবাধ ব্যবহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন সিলেট-৫ সংসদীয় আসনের এমপি মুফতি আবুল হাসান। তিনি বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মাদক-চোরাচলান নিয়ন্ত্রণ করতে হবে। এ দুই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও খুবই নাজুক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে।

বুধবার ২০ মে ২০২৬ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে বৈঠক করে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিলেট-৫ সংসদীয় আসনের এমপি মুফতি আবুল হাসানের সব কথা গুরুত্বের সঙ্গে শুনেন এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সিলেট-৫ সংসদীয় আসনের এমপি মুফতি আবুল হাসানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222