হজব্রত পালন করতে গেলেন আমিরে মজলিস

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ ১৯ মে সোমবার দুপুরের ফ্লাইটে পবিত্র হজপালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

১৮ মে ২০২৬ বাংলাদেশ খেলাফত মজলিস পরিচালিত পেজ ও আমিরে মজলিসের ঘনিষ্ঠজনদের কাছে থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন
banner

হজ্পালনের পাশাপাশি সৌদি আরবে অবস্থানকালীন সময়ে আমীরে মজলিস বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিশেষভাবে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা, দাওয়াতি কার্যক্রম এবং ইসলামী আন্দোলনের প্রসারে বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করবেন।

আমীরে মজলিসের হজ্ব যাত্রা নিরাপদ, সহজ ও কল্যাণময় হোক এবং মহান আল্লাহ তাআলা তাঁর হজ্বকে কবুল করুন—এই দোয়া করছি।

প্রসঙ্গত, ২০২৫ সালে হজে গিয়ে আল্লামা মামুনুল হক বলেছিলেন, অনেকেই মনে করেন সৌদি আরবে এসে হজ করলেই তা কবুল হয়ে যায়। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। আল্লাহর দরবারে হজ কবুল করাতে হয় কাকুতি-মিনতির মাধ্যমে, অশ্রু ঝরিয়ে, দোআ করে। এখানে এসে আল্লাহর দরবারে বলতে হয়— হে আল্লাহ! এখানে আসার কোনো সামর্থ্য আমার ছিল না। তুমি তোমার দয়ায় আমাকে এনেছো। আমার হজ কবুল করে নাও। এমন কোনো কাজ যেন আমি না করি, যার দ্বারা তুমি অসন্তুষ্ট হও।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222