চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

by amirulislamluqman20@gmail.com

অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

বিজ্ঞাপন
banner

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারটি দেখবে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করতে হলে উত্তরার অনেক বাড়িঘর ভাঙতে হবে, যেটি বাস্তবসম্মত নয়। তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222