ন্যায্য মূল্য থেকে বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা

by Fatih Work

নওগাঁয় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করাসহ রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ এন্ড বাদ্রার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।

বিজ্ঞাপন
banner

রুবেল আহমেদ বলেন, “বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্তিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।” তিনি আরো বলেন, “ধারাবাহিক অভিযানে আজ সন্ধ্যায় শহরের সুলতানপুর এলাকায় ওমেরা এলপিজর ডিলার মেসার্স শুভ এন্ড বাদ্রার্স নামের ওই ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোন রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222